Showing posts with label স্বাস্থ্য. Show all posts
Showing posts with label স্বাস্থ্য. Show all posts

25 August 2021

করোনা - সবার জন্য সমান না

অনেক করোনা রোগীই একটা আইসিইউ বা একটা শয্যার খোঁজে হাসপাতালে হাসপাতালে ঘুরতে ঘুরতে পথেই মৃত্যুবরণ করেন। আবার কোনো কোনো করোনা রোগী পান রিতীমতো রাজকীয় সেবা। তেমনই এক করোনা রোগী একজন সচিবের ৯৫ বছর বয়সী মা। করোনায় আক্রান্ত হয়ে তিনি এখন হাসপাতালে। সচিব মহোদয় হাসপাতালে তাঁর মায়ের দেখাশোনার জন্য ২৪ জন সরকারী কর্মকর্তাকে নিয়োগ করেছেন। তাঁরা ছয় ঘণ্টার পালা করে অসুস্থ মা কে দেখাশোনা করেন। এই ২৪ কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব সমন্বয় করছেন সচিবের একান্ত সচিব।


ঘটনাটা মায়ের প্রতি সন্তানের অসাধারণ ভালোবাসারই প্রকাশ। ৯৫ বছর বয়সী মাকে বাঁচাতে সম্ভব সবকিছুই তিনি করেছেন। ঘটনার এতটুকু মানবিক এবং সুন্দর। মায়ের প্রতি এমন ভালোবাসায় অনুপ্রেরণা আসে। কিন্তু মুশকিল হলো, যাঁরা এই দায়িত্ব পালন করছেন, তাঁরা সচিব মহোদয়ের নিজ দপ্তরের কর্মচারী। তাঁরা যে দায়িত্ব পালন করছেন, তা তাঁদের চাকরির অংশ নয়। তাঁরা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে সেই প্রজাতন্ত্রের কাজ ফেলে সচিব মহোদয়ের ব্যক্তিগত কাজ করে যাচ্ছেন। এর কোনো প্রবিধান কি সরকারি কোনো নির্দেশিকায় আছে? 

অথচ যাদের সরকারী সেবা পাওয়ার কথা তারাই চরম অবহেলিত। আমরা দেখেছি মোটরসাইকেলে স্ত্রীকে পিঠে বেঁধে হাসপাতালের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন স্বামী। আমরা দেখেছি হাসপাতালে ভর্তি করাতে না পেরে, প্রতিবেশীদের আতঙ্কের চাপে পড়ে অসুস্থ মাকে জঙ্গলে ফেলে চলে গেছেন সন্তানেরা। আবার আমরা এও দেখেছি, ছেলের জন্য নিজের আইসিইউ শয্যা ছেড়ে দিয়েছেন মা। ছেলের প্রতি ভালোবাসা থেকে নিজে স্বেচ্ছায় মৃত্যুর দিকে চলে গেছেন। বলা যায় বাধ্য হয়েছেন এই আত্মত্যাগে। তারা তাদের প্রয়োজনের সময় পাননি সরকারী সেবা। 

ভয়ের জঙ্গলে ফেলে আসা মায়ের সন্তানেরা নিষ্ঠুর ছিলেন না। স্বজনকে হাসপাতালস্থ করা কিংবা অক্সিজেন সিলিন্ডার জোগাড় করায় ব্যর্থ মানুষেরাও নির্দয় ছিলেন না। ছিলেন তারা অসহায়। সেই অসহায়ত্ব তৈরি করে দিয়েছে রাষ্ট্র, সরকার, মন্ত্রণালয়। এমনকি আমাদের সচিবালয়ের সচিবেরা, যারা নাকি বর্তমানে সরকারের প্রধান খুঁটি, তারাও নিজেদের জন্য যা পারেন করেছেন, কিন্তু সাধারণ মানুষ কেবল অসহায়ত্বই বোধ করেছেন রোগে-শোকে আর অভাবে–অক্ষমতায়। অক্ষমতার সেই জ্বালাধরা চোখে ক্ষমতাবানের ভালোবাসাকে নিরীহ মনে নাও হতে পারে।

আমরা চাই সচিব মহোদয়ের প্রাণপ্রিয় মাতা সুস্থ হয়ে উঠুন। সাথে সাথে আমরা চাই, সাধারণ মানুষের প্রতিও তারা যেন একটু ভালোবাসা, একটু সহানুভূতি ছিটিয়ে দেন। তাতে অনেকের প্রাণ বাঁচবে, অনেকে অসহায়ত্ব আর অক্ষমতার জ্বালায় ছটফট করবেন না। নিজের কোলের মধ্যে অসুস্থ স্বজনের মৃত্যু হচ্ছে, কিন্তু কিছুই করতে পারছি না, এমন স্মৃতি তাদের সারা জীবন তাড়িয়ে বেড়াবে না।

02 July 2021

লকডাউনে কেমন আছে শহর ও গ্রামের মানুষ?

করোনার সংক্রমণ থেকে রেহাই পাওয়ার এখন পর্যন্ত প্রধান উপাদান হলো টিকা। কিন্তু এ টিকা নিয়ে যে বাংলাদেশ বড় সংকটে আছে, তা সরকারের নীতিনির্ধারকেরাও স্বীকার করেছেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তো একবার ক্ষোভের সঙ্গে বললেন, সবাই আশ্বাস দেয়, টিকা দেয় না। উন্নত দেশগুলোর কথা বাদ দিলাম, কিউবার মতো ভঙ্গুর অর্থনীতির দেশও যখন টিকা উৎপাদন করল, তখন আমরা সময়মতো উদ্যোগ নিলাম না কেন? এখন থেকে টিকা উৎপাদনের প্রক্রিয়া শুরু করলেও অনেক সময় লাগবে।


সরকারের মন্ত্রীরাও বলছেন, লকডাউন স্থায়ী সমাধান নয়। মাসের পর মাস সবকিছু বন্ধ থাকলে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। জীবন কিংবা জীবিকার মধ্যে সমন্বয় দূরের কথা, অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে। এ করোনার মধ্যেই আমাদের বেঁচে থাকতে হবে। মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। টিকা নিতে হবে। করোনার প্রথম ঢেউ ছিল প্রধানত শহরকেন্দ্রিক। অনেকে করোনা থেকে রক্ষা পেতে গ্রামে চলে গিয়েছিলেন। এবার শহর ও গ্রাম উভয় অঞ্চলে সমানভাবে সংক্রমিত। তাই মানুষকেও বুঝতে হবে, গ্রামে গেলেও ঝুঁকি কমবে না। 

গ্রামে যারা কৃষির ওপর নির্ভরশীল, তাদের হয়তো খাওয়া-পরার চিন্তা কম। কিন্তু জেলে, কামার, কুমার, তাঁতি সম্প্রদায়ের মানুষ নিরুপায়। আর শহরেও সব মানুষই তো মাস শেষে বেতন পান না। সব মানুষের ব্যবসা-বাণিজ্যও নেই যে এক-দুই সপ্তাহ ঘরে বন্দী থাকলেও তাঁরা চলতে পারবেন। দিন আনা দিন খাওয়া মানুষগুলো কীভাবে চলবেন? যাঁরা ফুটপাতে ছোট্ট দোকান সাজিয়ে বসতেন, যাঁরা রাস্তার মোড়ে কাজের জন্য সকালে টুকরি-হাতুড়ি, বাটালি নিয়ে অপেক্ষা করতেন, অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন, তাঁরা কোথায় যাবেন? কী খাবেন?

সরকার লকডাউনের মধ্যে কলকারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মালিকেরা শ্রমিকদের আনা-নেওয়ার ব্যবস্থা করেননি। এই যে গণপরিবহনের লাখ লাখ চালক-কর্মী দীর্ঘদিন অলস বসে থাকার পর গত ঈদের পর যানবাহন নিয়ে রাস্তায় নেমেছিলেন, তাঁরাও ফের বেকার হয়ে পড়লেন। একদিন গাড়ি বের না হলে মালিক মজুরি দেবেন না। একই কথা প্রযোজ্য নৌযানশ্রমিকদের বেলায়। করোনায় বেশির ভাগ খাবার দোকান বন্ধ হয়ে গেছে। অনানুষ্ঠানিক খাতেও লাখ লাখ শ্রমিক আছেন, যাঁরা মাস শেষে সামান্য মজুরির কটা টাকা পেতেন, তা-ও লকডাউনে বন্ধ।

কেবল এই শ্রমিকেরা নন, করোনা লকডাউনে বড় বিপদে পড়েছেন নন-এমপিও শিক্ষকেরাও। শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধরনের শিক্ষক আছেন। যাঁরা ভাগ্যবান, তাঁরা সরকারি ভাতা পান, যা মূল বেতনের শতভাগ। কিন্তু যাঁরা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষক, শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ফির ওপরই তাঁরা নির্ভর করেন। অনেক আগেই তাঁদের বেতন-ভাতা বন্ধ হয়ে গেছে। করোনা মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। লকডাউনে সেই কঠিন জীবন হয়েছে আরও কঠিনতর।

03 June 2021

চিকিৎসার নামে সাধারণ মানুষের সাথে এ কেমন ব্যবহার?

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের দেশের প্রথম শ্রেনীর হাসপাতালগুলোর একটি। কিন্তু এই মেডিকেলের বর্তমান অবস্থা এতই খারাপ হয়েছে যে তা কল্পনার বাইরে। বিভিন্ন পত্রিকার মাধ্যমে এই হাসপাতাল সম্পর্কে যা জানতে পারলাম তা রীতিমতো ভয়ানক। নিচে তার কিছু বর্ননা উপস্থাপন করছি।


হাসপাতালের জরুরী বিভাগে রোগী নিয়ে যাওয়ার সাথে সাথে ১০ টাকার টিকেট নিতে হবে। টিকেট নেওয়ার পর যদি রোগী ভর্তি করতে হয় তাহলে ১৫ টাকার আরেকটি টিকেট। সেই টিকেটে লিখা ১৫টাকা কিন্তু টিকেট নিতে হয় ২০ টাকায়। টিকেট নেওয়ার পর রোগীকে হুইল চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে গেলে ১০০টাকা। আর রোগীর অবস্থা খারাপ হলে ট্রলি দিয়ে নিতে ২০০টাকা। ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর রোগীর সাথে ১জনের বেশি প্রবেশ করলে জন প্রতি ২০ টাকা, ৫০ টাকা হলে বেড আছে। না হয় মাটিতে। রোগী ভর্তি শেষ। এবার ডাক্তারের পালা। 

ডাক্তার আসবে রোগী দেখবে। তারপর শুরু হবে পরীক্ষা। প্রথমে কমপক্ষে ৪টি পরীক্ষা সাথে ১ বস্তা স্যালাইন ও কিছু ঔষধ। পরীক্ষার রিপোর্ট আসা পর্যন্ত স্যালাইন আর ঔষধ চলবে। রিপোর্ট আসার পর আরেক ডাক্তার আসবে সে দেখে আবার অন্য পরীক্ষা দিবে। এভাবে প্রতিদিন ডাক্তার পরিবর্তন হবে আর এক টার পর একটা পরীক্ষা দিবে। পরীক্ষা করাতে হুইলচেয়ারে নিয়ে গেলে ১০০টাকা আর ট্রলিতে নেওয়া লাগলে ২০০ টাকা ওয়ার্ড বয়কে দিতে হবে। আর প্রতিদিন নতুন নতুন ঔষধ যোগ হবে।প্রতিদিন রোগীর সাথে দেখা করতে আসলে দারোয়ানকে খুশি করতে হবে।

সব পরীক্ষা শেষ। এবার অপারেশন এর পালা। অপারেশন করতে ৬০০০ থেকে ৭০০০ টাকার ঔষধ কিনে ডাক্তারের হাতে দিতে হবে। যাহা অফেরতযোগ্য। অপারেশনে যদি রোগী মারা যায়। টাকা এবং মানুষ সব শেষ। হাতে ভিক্ষার বাটি। আর অপারেশন যদি সাক্সেস হয়। অপারেশন থিয়েটারের বয়কে খুশি করতে হবে। দারোয়ানকে খুশি করতে হবে। এবং প্রতিদিন ড্রেসিং করার জন্য ও খাওয়ার ঔষধ কিনতে হবে। রোগী সুস্থ এবার রিলিস দেওয়ার পালা। নার্সকে খুশি করতে হবে। দারোয়ানকে খুশি করতে হবে। ওয়ার্ড বয়কে খুশি করতে হবে। 

সবাইকে খুশি করে লেংটা হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে হবে। তারপর বাহিরে এসে দেখবেন জাতির সেই ব্যানার ঝুলে আছে, আমি ও আমরা সবাই সাধু! এই হলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আসল চিত্র।

29 April 2021

দরবেশ বাবার ব্যবসায়ীক স্বার্থ কি দেশ ও জাতির স্বার্থের চেয়ে বড়?

ভারত থেকে টিকা আনার দায়িত্ব দরবেশ বাবার প্রতিষ্টান বেক্সিমকো ফার্মার। কারণ ভারতের সেরাম ইনস্টিটিউটের সংগে করোনাভাইরাসের টিকা আনার চুক্তি করে বেক্সিমকো ফার্মা। সরকারের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর হয় যাতে সরকারের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়া যায়। সরকারও নিরবে কাঁঠাল ভেঙ্গে খাওয়ার সুযোগ করে দেয় দরবেশ বাবাকে। 

 

এখন টিকা আনতে না পারার ব্যর্থতা ঢাকতে এখন চলছে পরস্পরকে দোষারূপ। ফলে বের হয়ে আসছে বাংলাদেশে টিকা বানিজ্যের নানা অজানা তথ্য। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মুখ ফসকে হাটে হাড়ি ভেঙ্গে দিয়েছেন। তিনি বললেন, ব্যবসায়িক স্বার্থ রক্ষায় বেক্সিমকোর চাপেই সরকার টিকার বিকল্প উৎসে যেতে পারেনি। যদিও চীন ও রাশিয়া বাংলাদেশের সাথে টিকা প্রদান সম্পর্কিত চুক্তি করতে চেয়েছিল অনেক আগে থেকেই।

এদিকে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল পাপন বললেন, 'টিকার জন্য আমরা অর্ধেক অর্থ পরিশোধ করেছি। অথচ সেরাম আমাদের টিকা দিচ্ছে না। এমতাবস্থায় সরকারের উচিত ভারতকে চাপ দেয়া। এ মুহূর্তে বেক্সিমকোর আর করার কিছু নেই।’ এটাই বাংলাদেশ। সেখানে দরবেশ বাবার ব্যবসায়ীক স্বার্থ দেশ ও জাতির স্বার্থের চেয়ে অনেক বড়!

03 August 2020

দেশে করোনা নিয়ে এতো অবহেলা কেন?

 বাংলাদেশে বিশালাকারে কুরবানির ঈদ উদযাপন, মাংশ বিতরন , রাস্তায় রাস্তায় বিতরন হওয়া মাংশ বিক্রি, ঘরে বাইরে ঈদ পরবর্তী গেট টুগেদার পার্টি, ঈদের ছুটিতে রিসোর্ট, কক্সবাজার ট্যূর ইত্যাদি ছবিতে সয়লাব সোস্যাল মিডিয়া। এসব ছবি দেখে কোনভাবেই বোঝার উপায় নাই যে এই বিশ্বে একটি মহামারী চলছে এবং বাংলাদেশ করোনা ভাইরাসের উচ্চ ঝুঁকিতে থাকা একটি দেশ।

দেশে থাকা অনেকের সাথে কথা বললে অনেকেই একটা কথা বলে যে বাংলাদেশে মৃত্যূহার অনেক কম। তাই করোনাকে এত পাত্তা দেয়ার দরকার নাই। অনেকেই এই কথাটা ভাবছে না যে প্রতিদিন ৪০ এর উপড়ে মৃত্যূবরন করা সংখ্যার মাঝে যে কোন মুহুর্তে আপনিও হতে পারেন সেই সংখ্যার একজন। আবার অনেকেরই এই ধারনাটা নাই যে বহির্বিশ্ব মৃতূহার নয়, তারা দেখে একটি দেশ মহামারী রুখতে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে। সেই ব্যবস্থা্নুযায়ী তারা অন্য দেশের সাথে যোগাযোগ রক্ষা করে।

বাংলাদেশের সাথে এই মুহুর্তে প্রায় সব দেশেরই রেগুলার ফ্লাইট বন্ধ রয়েছে এবং বাংলাদেশে আটকা পড়া অনেক প্রবাসী প্রবাসে ফিরতে পারছে না। এই বিশ্বে যে সব দেশ করোনা মোকাবেলায় মোটামোটি সফলতা অর্জন করেছে তারা নিজেদের মধ্যে আবারো যোগাযোগ পুনর্স্থাপন করেছে। কিন্ত বাংলাদেশ , ইন্ডিয়া, ব্রাজিল ইত্যাদি দেশগুলোর সাথে সহসা যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত হবার সম্ভাবনা কম। অনেক দেশেই করোনা মোকাবেলায় অদক্ষ দেশগুলো নিয়ে বিদ্রুপাত্মক আলোচনা চলছে।

30 May 2020

করোনা মহামারিকালেও থেমে নেই লুটপাট

করোনা ভাইরাস নামক এক বৈশ্বিক মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্ব মানব সমাজ আজ এক অকল্পনীয় মহাবিপর্যের মুখোমুখী এসে দাঁড়িয়েছে।

শত সহস্র মানুষ নিতান্ত অসহায়ের মত প্রাণ বিসর্জন দিচ্ছে। বিশ্বের মহা শক্তিধর উন্নত দেশগুলো অদৃশ্য এ অনুজীবের আক্রমণের কাছে নাকানি-চুবানি খাচ্ছে।সারা বিশ্বে মৃতের সংখ্যা ইতোমধ্যে তিন লক্ষ ছুঁই ছুঁই করছে।আক্রান্তের সংখ্যাও প্রায় অর্ধকোটি।

চীনে যখন এ ভাইরাস প্রথম আক্রমণ করে, তার ভয়াবহতা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুশিয়ারী উচ্চারণ করে তখন আমাদের সরকারের কর্তা ব্যক্তিরা এটা নিয়ে রীতিমত মশকারা করে-আমরা করোনার ছেয়ে শক্তিশালী, করোনা আমাদের কিছুই করতে পারবেনা-ইত্যাদি বালখিল্য বক্তব্যের মাধ্যমে বিষয়টি তুচ্ছ তাচ্ছিল্য করে তুলে।

পর্যাপ্ত সময় হাতে থাকা শর্তেও প্রয়োজনীয় প্রস্তুতি না নিয়ে-আমাদের সরকার বাহাদুর বলতে থাকেন-আমরা প্রস্তুত।
যখন আমাদের উপর আক্রমণ আসল-তখনি আমরা দেখতে পাচ্ছি-চিকিৎসা কোন বালাইষাট, করোনা পরীক্ষা করার প্রস্তুতিও আমাদের ছিল না।

আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে কত নাজুক, তা করোনাক্রান্ত রোগীদের পরীক্ষা ও চিকিৎসা করার দৈন্যদশা থেকে করুনভাবে ফুটে ওঠেছে। এ অবস্থায় যতই প্রচার করা হউক- আতঙ্কিত নয়-সচেতন হউন-বাস্তবে আমরা সাধারণ নাগরিকেরা ভীষণভাবে আতঙ্কিত । আতঙ্কিত আমরা আমাদের জীবন নিয়ে-আআতঙ্কিত আমরা আমাদের জীবীকা নিয়ে।

লাগাতার সরকারী ছুটি ও লগডাউন এর ফলে লক্ষ লক্ষ মানুষ আজ জীবীকাহীন হয়ে পড়েছে। সরকার ত্রাণ বিতরণের চেষ্টা করছে। এহেন মহাদুর্যোগকালও সরকার কর্তৃক বিতরণকৃত ত্রাণ সামগ্রী নিয়ে লুঠপাটের মহোৎসব লেগে গেছে।
প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে-শত থেকে সহস্রে। লাইনে দাঁড়িয়েও পরীক্ষা করতে পারছে না শঙ্কিত সাধারণ মানুষ। 

ইতোমধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে-মৃতের সংখ্যা ৩ শত অতিক্রম করেছে। ডাক্তার-নার্স-টেকনিশিয়ান সহ চিকিৎসা কর্মীদের সুরক্ষা সামগ্রীর মারাত্মক ঘাটতি, হাসপাতালগুলোতে আইসিইউর অত্যন্ত অপ্রতুলতা, ভেনটিলেটর যন্ত্রের অভাব-সমন্বয়হীন চরম অব্যবস্থাপনা-মাক্সসহ নানা প্রতিরক্ষা সামগ্রী সরবরাহ নিয়ে দুর্নীত-সবকিছু মিলিয়ে এ যেন এক লেজে-গোবরে অবস্থা।

02 May 2020

নষ্টা গাধাদের হাতে চলে গেছে দেশ

মাঠ পর্যায়ে দক্ষ কর্মীর সংকটে নমুনা নষ্ট হচ্ছে। ল্যাবে দক্ষ টেকনোলজিস্ট না থাকায় পরীক্ষায় সমস্যা হচ্ছে, সরকার নাকি দশ বছর সে পদে কাউকে নিয়োগ দেয় না।

প্রতিদিনই পাওয়া যাচ্ছে চাল-চোর, যে দেশে রাজা ডিম চুরি করে তার প্রজারা মুরগি চুরি করে। এমন তো না উপরের মহল জানে না যে তাদের লোকজনেের ভিতর অনেকেই চোরছ্যাঁচড়। এইটা হইল সস্তা রাজনৈতিক ব্যর্থতা।

দলাদলির ভিতর যাব না, গণতন্ত্র বাদ দিলাম ওয়ান পার্টি সিস্টেম ফলো করবি কর। পাবলিকের টাকা মেরে খাবি সেটাও বুঝলাম, ছোটলোকের জাত তোরা। কিন্তু সার্ভিসটা অন্তত ঠিক মত দে। নষ্টা গাধাদের হাতে রাজনীতি চলে গেছে।

এরপর বিশ্ববিদ্যালয়ে। যাও তোমরা পলিটিক্সই কর। দেশের সব থেকে বড় বিশ্ববিদ্যালয় কিন্তু ইনোভেশনের জন্য কম, আন্দোলনের জন্য বিখ্যাত। তারাসহ অন্যান্য ভার্সিটির ভিতর বালছাল কাজ যেমন টঙ্গে বিড়ি টানা, চিল করে ঘুরে বেরানো, যা হবে দেখা যাবে মেন্টালিটি রোমান্টিসাইজ করা হয়। সেখানে পরিবেশ ল্যাবে কাজ করা থেকে সারারাত আড্ডা দেবার জন্য বেশি উপযোগী। লাভ কি পাবলিকের কোটি কোটি টাকা এসব জায়গায় ঢেলে যদি সময়মত পাবলিকের কাজে না লাগে?

আর সম্মানিত শিক্ষক সম্প্রদায়, সম্মান যে অর্জন করতে হয় আপনারা ভুলেই গেছেন আমার ধারনা। যেহেতু শিক্ষা জাতির মেরুদণ্ড আর আমাদের জাতি দেখতেছি মেরুদণ্ডহীন তাহলে দায় কার ?

25 April 2020

বাংলাদেশে করোনা সনাক্তকরণ ব্যবস্থার অব্যবস্থা

করোনা সম্পূর্ণ নতুন একটি ভাইরাস। এটিকে মোকাবিলা করতে হলে হাসপাতালে যেমন ডাক্তার, নার্সদের দরকার, তেমনি ভাইরাসটি কেমন, কিভাবে আমাদের দেহে ঢুকে আমাদের অসুস্থ করে ফেলে, এটিকে কিভাবে ডায়গনোসিস করা যেতে পারে, কিভাবে এটির ভ্যাক্সিন তৈরী করা যেতে পারে, ভ্যাক্সিনের কার্যকারিতা কতটুকু এই কাজগুলোর জন্য ইমিউনোলজি, মলিকিউলার বায়োলজি, ভাইরোলজি, ডিজিজ মডেলিং এক্সপার্ট, ভ্যাক্সিন সাইন্টিষ্টদের দরকার।

ডাক্তারদের মধ্যে অনেকে ভাইরোলজিষ্ট আছেন, বাস্তবিক অর্থে তারা মেডিক্যাল ভাইরোলজিষ্ট। মেডিক্যাল ভাইরোলজি আর হার্ডকোর ল্যাবরেটরী ভাইরোলজি এক জিনিষ না। করোনা ভাইরাসের প্রকৃতি বোঝার জন্য দরকার হার্ডকোর ল্যাবরেটরী ভাইরোলজিষ্ট, করোনা কিভাবে আমাদের ফুসফুস সহ অন্যান্য টিস্যুর ক্ষতিসাধন করে, তা বোঝার জন্য দরকার ইমিউনোলজিষ্ট, মলিকিউলার বায়োলজিষ্ট ডায়াগনোসিসে সাহায্য করতে পারেন, ভ্যাক্সিন সাইন্টিষ্ট ভ্যাক্সিন তৈরী করবেন এবং এর কার্যকারিতা দেখবেন। এভাবে সবাইকে নিয়ে একটি সম্বন্বিত পরিকল্পনা তৈরী করা দরকার।

কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। চীন, ইটালী, স্পেনে কি হইছে, এটা আমরা দেখছি। প্রস্তুতি নেয়ার মত যথেষ্ট সময় আমাদের হাতে ছিল। তখন থেকেই ডাক্তারদের PPE সংগ্রহ করে রাখা দরকার ছিল, Ventilator-গুলা কাজ করছে কিনা দেখে রাখা দরকার ছিল। ডায়গনোসিসের জন্য RT-PCR টেকনোলজী ব্যবহার করতে হবে, তাও জানা ছিল। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর যে ল্যাবে আগে থেকেই RT-PCR মেশিন আছে, প্রশিক্ষিত জনবল আছে, তাদের তৈরী রাখা দরকার ছিল। এসবের কিছুই হয় নি। দুদিন পর পর সংবাদ সম্মেলন করা ছাড়া IEDCR এসবের কিছু করে নাই।

গত ১৮ই এপ্রিলে করোনা ভাইরাস মোকাবিলায় ১৭ সদস্যের একটি জাতীয় টেকনিক্যাল কমিটি গঠন করা হয়, যার সবাই ডাক্তার। সেখানে কোন ল্যাবরেটরী ভাইরোলজিষ্ট, ইমিউনোলজিষ্ট, মলিকিউলার বায়োলজিষ্ট, ডিজিজ মডেলিং এক্সপার্ট ও ভ্যাক্সিন সাইন্টিষ্ট নাই। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দোষ দিয়ে লাভ কি? ডাক্তারদের ভাইরোলজি, মলিকিউলার বায়োলজি জ্ঞান যে নাই, সেটা ডাক্তাররা নিজেরাও ভাল করেই জানে। স্বাস্থ্য সচিবকে ডাক্তাররা নিজেরা কোনদিন বলেছে, করোনা মোকাবিলায় ভাইরোলজিষ্ট, ইমিউনোলজিষ্ট, মলিকিউলার বায়োলজিষ্ট, ডিজিজ মডেলিং এক্সপার্টদেরও দরকার?

ঢাবি থেকে একটি এক্সপার্ট প্যানেল তৈরী করে স্বাস্থ্য সচিবের কাছে পাঠানো হয়েছিল। প্রস্তাবনা স্বাস্থ্য সচিবের কাছে পৌছানোর আগেই ডাক্তাররা আটকে দেয়। বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে ডাক্তাররা মেডিক্যাল সাইন্সকে নিজেদের সম্পত্তি মনে করে। নন-মেডিক্যাল কারোর সেখানে কথা বলার অধিকার সেখানে নেই। অথচ এই ডাক্তারগুলাই যখন বিদেশে ট্রেনিংয়ে যায়, তারা দেখে, সেখানে ডাক্তার, রিসার্চার সবাই একসাথে কাজ করছে। দেশে ফিরে তারা সব ভুলে যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও ডাক্তারদের বলছি, এই জাতীয় দুর্যোগ মোকাবিলায় দয়া করে এক্সপার্টদের সঙ্গে নিন। এটা মাতবরী করার সময় না।

15 April 2020

করোনা বাস্তবতা: স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা

করোনা মোকাবেলায় আমাদের দায়িত্বপ্রাপ্তদের গালভরা কথার বিপরীতে বাস্তবতা এখন অনেকটাই দিবালোকের মতো খোলাসা। প্রথমত যেখানে জরুরী প্রতিরোধক স্থাপন করার কথা সেই বন্দর সমূহ ছিল অরক্ষিত। প্রধান বিমান বন্দর ছিল কাগুজে বাঘের মতো। স্ক্যানারগুলো ছিল সাজের নাও তাজের বৈঠা। থার্মাল স্ক্যানারের মাঝে ১/২ টি ছিল সচল। 

যার অব্যবহিত ফল হিসেবে বেড়ে যাচ্ছিল কিউ। বাড়ছিল প্রতিবাদ। আর বাড়ছিল আত্মঘাতি ফাঁকি দেবার প্রবণতা। কিছু টাকা নিয়ে স্ক্যানিং না করেই ছেড়ে দেবার বিষয় ছিল বিস্ময়ের সাথে টক অব দা টাউন। ফল যা হবার তাই হল। ব্যাপক ভাবে প্রবাসীদের মাধ্যমে প্রথম ট্রান্সমিশনটা সফল ভাবে হয়ে গেল।

অন্যান্য দেশে যখন জানুয়ারীর শেষ দিকে বা ফেব্রুয়ারীর শুরু থেকেই ছিল সদা সতর্ক আমাদের ঘোষনা আসতে আসতে চলে গেল ১৮ মার্চ। দীর্ঘ দুই মাসের অবহেলায় আরেকদফা স্যালাইন ঘুটার মতো ভাইরাস মিশে গেল কমিউনিটি ট্রান্সমিট লেভেলে। সতর্কতা, সচেতনতা, লক ডাউন, কোয়েরনটাইন নতুন নতুন টার্ম গুলও আত্মস্থ হবার আগেই মানুষ ক্ষতিগ্রস্থ হয়ে গেল। 

যেখানে হু এর প্রধান শ্লোগান ছিল টেষ্ট, টেষ্ট এবং টেষ্ট। সেখানে আমাদের টেষ্ট কেন্দ্র দীর্ঘদিন রইল সবেধন নীলমনি আইইডিসিআর। লাখো লাখো প্রবাসী এবং সম্ভাব্য সংক্রমনের আশংকার মাঝে মাত্র দুই তিনশ টেষ্ট হচ্ছিল দিনে। কিউ লম্বা হচ্ছিল, বাড়ছিল সংক্রমন।

 সরকারী হিসেবের বাইরে ঠান্ডা সর্দিজ্বরের মৃত্যুর হার আশংকাজনক বেড়ে গেল। অতপর ধীরে ধীরে টেস্টের অনুমোদিত কেন্দ্র বাড়লেও টেস্টের পরিমান হাজার বারশ’র মধ্যে উঠানাম করতে লাগলো। রোগী বেড়ে গেল জ্যামিতিক হারে। টেস্ট হচ্ছিল গানিতিক হারে! একজন সাধারন রোগীও ভর্তি হতে পারছে না। সর্দি জ্বর শুনলেই হাসপাতালের পর হাসপাতাল এম্বুলেন্স ঘুরছে। কেউ ভর্তি নিচ্ছে না? কি জঘন্য। কি অমানবিক!

আমাদের স্বাস্থ্যখাতে বড় বড় নাম, পদবি আর প্রতিষ্ঠান থাকলেও কার্যকর অবকাঠামো নেই, নীতি নেই প্রমানীত হলো। অলিতে গলি ব্যাঙের ছাতার মতো ক্লিনিক, হাসপাতাল গজিয়ে উঠলেও আপদকালীন তা উপকারী না হয়ে বোঝায় পরিণত হলো। অথবা সরকার তাদেরকে ব্যবহার করার মতো যথাযথ পরিকল্পনা করতে ব্যার্থ হলো।

04 April 2020

কি হবে এই অবুঝ বাংলাদেশের

যত নিউজ পড়ছি তাতে আরো বেশি ঘাবড়ে যাচ্ছি। দিন যতই যাচ্ছে আমার চোখের সামনে বাংলাদেশের করুণ অবস্থার চিত্র কল্পনাতে আসে। কি হবে এই অবুঝ বাংলাদেশিদের। যারা এখনো করোনাকে নিয়ে হাসি তামাসা করে। খামখেয়ালী করে চলাফেরা করতেছে। প্রশাসনের তাড়া খেয়েও লুকিয়ে আড্ডা দিচ্ছে, একসাথে বসে মজ মাস্তি করছে।

বাংলাদেশে শুধু মাত্র শুরু, এর শেষ কোথায় হবে এক মাত্র আল্লাহই ভাল বলতে পারেন। প্রথমে চীন তারপর ইতালী, স্পেন, ইরান, এবার করোনার আতুর ঘর হল আমেরিকা। এর পর কি ক্রোনার আতুর ঘর হবে বাংলাদেশ!!! তা একমাত্র আল্লাহই বলতে পারবেন। সারা দুনিয়াতে কম বেশি ২০৩ দেশ/অঞ্চলে এর বিস্তার ঘটেছে। আজ পর্যন্ত প্রায় ১৩ লক্ষ্য মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত হল। মারা গেছে ৭০ হাজার। তাও সব সরকারী হিসাব।

কিন্তু কোন রাষ্ট্র সঠিক তত্ত্ আমাদের কি দিচ্ছে ? না কোন দেশের সরকারই আমাদের এইসবের সঠিক তত্ত দিবে না। তাহলে একবার খেয়াল করে দেখুন যে সরকারি ভাবে যদি আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা এমন হয় তাহলে বাস্তবে তা কি পরিমান হতে পারে! এই সংখ্যা একমাত্র আল্লাহই ভাল বলতে পারবেন।

এখনো মনে হয় কিছু সময় আছে। নিজেকে সুস্থ রাখার প্রয়োজনে যদি এখন থেকে সতর্ক হই তাহলেও এই দেশ দেশের মানুষকে বাচানু সম্ভব। আল্লাহ আমাদের সহায় হোন।

25 March 2020

লকডাউনে নিম্নবিত্ত মানুষগুলো বাচঁবে কিভাবে?

সোস্যাল মিডিয়া , গনমাধ্যম এবং পাড়ায় পাড়ায় মাইকিং করে সবাইকে ঘরে থাকার আহবান জানানো হচ্ছে। উচ্চ ও মধ্যবিত্ত শ্রেনী ঘরে থাকার সকল প্রস্তুতি নিয়ে ঘরেই থাকছে। কিন্ত ঢাকা শহড়ের গৃহহীনেরা কোথায় যাবে? বস্তিতে বাস করা মানুষগুলো যারা দিন এনে দিনে খায় তাদের মুখে খাদ্য তুলে দেবে কে?

পত্রিকায় দেখলাম পার্শ্ববর্তী ভারতে ৮ কোটি মানুষকে ৬ মাস ফ্রি চাল দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়। এছাড়াও কানাডা, আমেরিকা ও অন্যান্য দেশের সরকারদের নানান জনবান্ধব ঘোষনার ভিডিও এখন ফেসবুকে ভাইরাল।

কিন্ত আমাদের দেশের সরকারী তরফ থেকে ছুটির ঘোষনা ছাড়া আর কোন জনবান্ধব পদক্ষেপের কথা এখন পর্যন্ত শুনি নাই। কিছু সেচ্ছাসেবী সংগঠন বিচ্ছিন্নভাবে সাহায্য তুলে নিম্নবিত্ত মানূষের মুখে খাবার তুলে দেয়ার কর্মসূচী হাতে নিয়েছে। কিন্ত সরকারী উদ্যোগ ছাড়া এভাবে কি এই দেশের কয়েক কোটি দরিদ্রের অন্ন সংস্থান সম্ভব ?

ছুটির ঘোষনার পর অনেক মানুষকে তীরবেগে শহড় ছেড়ে গ্রামে ছুটে যেতে দেখা যাচ্ছে। সোস্যালমিডিয়ায় এদের নিয়ে ট্রলও করা হচ্ছে। কিন্ত কেউ কি জানতে চেয়েছে কেন এভাবে গ্রামের দিকে ছুটছে মানুষ? নিজের বাসার ঠিকা বুয়া বা রাস্তায় কোন রিকসাওলাকে জিজ্ঞষা করলে উত্তরটা পেয়ে যাবেন। কাজের বুয়াদের বিদায় করে দিচ্ছে মানুষ, রিক্সাওলা সিএঞ্জিঅলাদের কোন পেসেঞ্জার নাই, শপিংমল কন্সট্রাকশন কোম্পানিতে কাজ করা মজুরদের এখন কাজ নাই।

এরকম আরো শত শত পেশার মানুষ যারা পুরোপুরি দৈনন্দিন আয়ের উপড় নির্ভরশীল, তাদের হাত এখন পুরোপুরি খালি।

15 March 2020

করোনা ভাইরাস নিয়ে চিন্তা ভাবনা

ক‌রোনা ঠেকা‌তে মক্কা বন্ধ, আর আমা‌দের এখা‌নে মস‌জি‌দে জমা‌য়েত ক‌রে মোনাজাত চল‌ছে! ওয়াজ কর‌তে না দি‌লে হুম‌কি চল‌ছে! স্কুলও খোলা। দোহাই লাগে, স্কুল-কলেজ বন্ধ করুন৷আর এই করোনা-পরিস্থিতিতে যাঁরা ক্লাস টেস্টের তারিখ দিয়ে রেখেছেন, সেসব বেকুব শিক্ষকের শাস্তির দাবি জানিয়ে রাখছি।

আচ্ছা যদি মন্ত্রী মহোদয়েরা করোনায় আক্রান্ত হন তাহলে কোন দেশে চিকিৎসা করাতে যাবেন ? নাকি দেশেই চিকিৎসা করাবেন? ওনারাতো আবার দেশে চিকিৎসা করান না। এদিকে দেশে দেশে ফ্লাইট বন্ধ হচ্ছে। মহাবিপদে পড়ে যাবেন যে।

এই যে সচেতনতার কথা বলা হচ্ছে এসব কি দিনমজুর খেটে খাওয়া মানুষজন জানে? যারা রাস্তাঘাটে কফ থুতু ফেলে তাদের মাঝে সচেতনতা সৃষ্টির কোন উদ্যোগ নেয়া হয়েছে? আমার যদি সামর্থ্য থাকত তবে এই মুহূর্তে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করতাম।

রেমিট্যান্স এর সাথে ভাইরাসও আসতেই পারে। সাবধানে থাকতে অসুবিধা কি? মাস্ক হোক আর ওষুধ হোক, অথবা যা-ই হোক। মানুষের বিপদে কিংবা দুর্দিনে ৮ টাকার জিনিস ৮০ টাকায় বিক্রি করাকে ব্যবসা বলে না। ওটা ডাকাতি, প্রতারণা। প্রতারণায় মুনাফা করা অর্থ একজন ব্যবসায়ী কাকে খাওয়াবে? তার পরিবারকে? কিংবা তার সন্তানকে?

প্যানিক ছড়ানো বা আতঙ্কিত হওয়ার দরকার নেই। স্বাভাবিক জীবনযাপন করুন। যদি এখানে করোনার রোগী বাইরে থেকে ভাইরাস নিয়ে আসেও আর তাপমাত্রা এমনই থাকে তাহলে ভাইরাস প্রাকৃতিকভাবে নির্মূল হয়ে যাবে। তবে নিজেকে সম্পূর্ণ নিরাপদ রাখতে পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পরিবার-পরিজন সবাই সুস্থ থাকুন। সচেতন হোন, ভালো থাকুন, আল্লাহ্ ভরসা।